সর্বশেষ সংবাদ

খুবির নতুন দুই প্রকল্পে ইউজিসির সম্ভাব্যতা যাচাই

খুবির নতুন দুই প্রকল্পে ইউজিসির সম্ভাব্যতা যাচাই

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ভাষা ইনস্টিটিউট ও উপকূলীয় ব্যবস্থাপনা স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই করতে বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এসেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল। বুধবার ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলটিকে স্বাগত জানান খুবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। প্রতিনিধি দলটি প্রথমে বিশ্ববিদ্যালয়ের মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার পরিদর্শন করেন, যা ভবিষ্যতে একটি বিশেষায়িত ভাষা ইনস্টিটিউটে রূপান্তরের প্রস্তাব সিন্ডিকেটে অনুমোদিত হয়েছে। ইউজিসির চূড়ান্ত অনুমোদন পাওয়া সাপেক্ষে এই ইনস্টিটিউটের কার্যক্রম দ্রুত শুরু করা সম্ভব হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। এরপর প্রতিনিধি দলটি পাইকগাছা ক্যাম্পাসের একাডেমিক ভবন, আবাসিক হলসহ...
জাতীয়
2 days
ডেটা সেন্টার নির্মাণে স্থানীয়দের লভ্যাংশ দেওয়ার আহ্বান ট্রাম্পের

ডেটা সেন্টার নির্মাণে স্থানীয়দের লভ্যাংশ দেওয়ার আহ্বান ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেটা সেন্টার পরিচালনাকারী কোম্পানিগুলোকে স্থানীয় জনগোষ্ঠীর জন্য লভ্যাংশ দেওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তায় যুক্তরাষ্ট্রের আধিপত্য বজায় রাখতে আরও বেশি ডেটা সেন্টার নির্মাণ প্রয়োজন। তবে এসব স্থাপনাকে স্থানীয়দের কাছে গ্রহণযোগ্য করে তুলতেই এই আর্থিক উদ্যোগের কথা বলেছেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় ডেটা সেন্টার নির্মাণের ক্ষেত্রে বিদ্যুৎ ও পানির বিপুল ব্যবহার নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ রয়েছে। ডেটা সেন্টার ওয়াচের তথ্য অনুযায়ী, স্থানীয় বিরোধিতার কারণে ২০২৬ সালের প্রথম তিন মাসে অন্তত ৭৫টি প্রকল্পের কাজ বন্ধ বা বিলম্বিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন,...
আন্তর্জাতিক
2 days
আইএইচএফ নেশন্স ট্রফিতে মালদ্বীপকে হারিয়ে ব্রোঞ্জ জয় নেপালের

আইএইচএফ নেশন্স ট্রফিতে মালদ্বীপকে হারিয়ে ব্রোঞ্জ জয় নেপালের

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে ব্রোঞ্জ পদক জয় করেছে নেপাল। বুধবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মালদ্বীপকে ২৭-১৫ গোলের ব্যবধানে হারিয়েছে নেপালিরা। ম্যাচের প্রথম ২০ মিনিট মালদ্বীপ হাড্ডাহাড্ডি লড়াই করলেও শেষ পর্যন্ত তারা বড় ব্যবধানে পরাজিত হয়। নেপালের জয়ে ৬ গোল করে ম্যাচ সেরা হয়েছেন উমা রায়। উল্লেখ্য, এর আগেও লিগ পর্বে মালদ্বীপকে ২৪-১৮ গোলে হারিয়েছিল নেপাল। বাংলাদেশ ও ভারতের কাছে হেরে ফাইনালের দৌড় থেকে ছিটকে গেলেও চার জাতি টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করল নেপাল।
খেলাধুলা
2 days
বিএনপির বিরুদ্ধে ফ্যাসিস্ট ও গুপ্ত শক্তির গভীর ষড়যন্ত্র: জহির উদ্দিন স্বপন

বিএনপির বিরুদ্ধে ফ্যাসিস্ট ও গুপ্ত শক্তির গভীর ষড়যন্ত্র: জহির উদ্দিন স্বপন

স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ও গুপ্ত শক্তি যৌথভাবে বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এসব অপশক্তি সুযোগ পেলেই দলের অভ্যন্তরীণ প্রতিযোগিতার অনলে ঘি ঢেলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাবে। বুধবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ইউনিয়ন বিএনপির ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে এই অনুষ্ঠান আয়োজিত হয়। জহির উদ্দিন...
জাতীয়
2 days
ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে জেলেনস্কির ‘ফলপ্রসূ’ আলোচনা

ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে জেলেনস্কির ‘ফলপ্রসূ’ আলোচনা

রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানের প্রচেষ্টা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিক্ততা কমাতে নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই আলোচনাকে ‘অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক’ হিসেবে বর্ণনা করেছে উভয় পক্ষ। বৈঠকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সরাসরি উপস্থিত ছিলেন এবং অসুস্থতার কারণে জ্যারেড কুশনার দূর থেকে অংশ নেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট নতুন কিছু প্রস্তাব সামনে এনেছেন। বেসামরিক নাগরিক ও জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা মোকাবিলায় গোয়েন্দা তথ্য সরবরাহ পুনরায় চালু করায় ওয়াশিংটনকে ধন্যবাদ জানান জেলেনস্কি। সম্প্রতি রাশিয়ার সঙ্গে ডিজেল সরবরাহ চুক্তি এবং ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্ব...
আন্তর্জাতিক
2 days
এল ক্লাসিকোর আগে সতেজ রদ্রিকে চান ফ্লিক, পিএসজির কাছে হারল বার্সা

এল ক্লাসিকোর আগে সতেজ রদ্রিকে চান ফ্লিক, পিএসজির কাছে হারল বার্সা

চ্যাম্পিয়নস লিগে পিএসজির মাঠে ৪-২ গোলে হারের ম্যাচে মিডফিল্ডার রদ্রিকে শুরুতে বিশ্রাম দিয়েছিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তবে আগামী রোববার রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে এই মিডফিল্ডারকে শুরুর একাদশে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন তিনি। মঙ্গলবার প্যারিসে হারের পর ফ্লিক জানান, রদ্রি জাতীয় দলের হয়ে এবং ক্লাবের হয়ে গত কয়েকটি ম্যাচে অনেক সময় মাঠে ছিলেন। তাই তাকে সতেজ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রদ্রির পরিবর্তে মার্ক বার্নাল ম্যাচটি শুরু করেছিলেন। ম্যাচে দুবার পিছিয়ে পড়েও জাভি এসপার্ট ও লামিন ইয়ামালের গোলে সমতায় ফিরেছিল বার্সেলোনা। তবে শেষ দিকে ভিটিনিয়া ও ফাবিয়ান রুইজের...
খেলাধুলা
2 days
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার আন্তরিক: শিক্ষামন্ত্রী

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার আন্তরিক: শিক্ষামন্ত্রী

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ধর্মীয় চর্চা করতে এদেশে আর কারো হৃদয়ে রক্তক্ষরণ হবে না এবং যার যার ধর্ম স্বাধীনভাবেই পালন করবে। বুধবার রাতে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশে সকলে সৌহার্দ্য ও সম্প্রীতি নিয়ে একসাথে বসবাস করবে এবং কারও ধর্মীয় অধিকার চর্চায় কোনো বাধা দেওয়া যাবে না। এ বছর...
জাতীয়
2 days
পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যসংগ্রাম

পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যসংগ্রাম

কূপ খননে কিছুটা বেশি খরচ হলেও এর ফলে সপ্তাহে তিনবার পানি সরবরাহের জন্য অর্থ দিতে হচ্ছে না কিউবার মানুষের। দেশটির জাতীয় পানি সরবরাহ সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা ইউনিওর গনসালেস এএফপিকে জানান, ২৭ লাখ মানুষের বাড়িতে পানি পৌঁছায় না। যন্ত্রপাতি বিকল হওয়া, পাইপের ছিদ্র ও খরার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে জানান তিনি। পানির সংকটে অনেক কিউবানকে ঠেলাগাড়ি, সাইকেল বা ঘোড়ায় টানা গাড়িতে করে দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। রাজধানীর পুরোনো শহরের সড়কে ঝরনার পাইপ থেকে ২০০ লিটারের ট্যাংক ও বালতিতে পানি ভরছিলেন ৩০ বছর বয়সী মাইকেল আগুইলার। এরপর ঠেলাগাড়িতে...
আন্তর্জাতিক
2 days
আফগানিস্তানের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায়

আফগানিস্তানের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায়

ঢাকা, ২১ অক্টোবর ২০২৬ (বাসস) : ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলা হলোনা বাংলাদেশের। যদিও স্বপ্নটা আগেই শেষ হয়ে গিয়েছিল। ১৬০ রানে অল আউট হবার পর আফগানিস্তানকে ১১৯ রানে গুটিয়ে দিতে পারলে ফাইনাল খেলা নিশ্চিত হতো। কিন্তু শেষ পর্যন্ত সেটা তো হয়নি, প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে পরাজয়ের পর আজ আফগানিস্তানের কাছে ৭ উইকেটের বড় পরাজয়ে ফাইনাল থেকে ছিটকে গেছে তাওহিদ হৃদয়ের দল। শারজাহতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। কিন্তু আরও একবার ব্যাটারদের ব্যর্থতায় টাইগারদের ইনিংস ৪১.২ ওভারে ১৬০ রানে গুটিয়ে যায়। আফগান স্পিনার রশীদ খান ৮.২ ওভারে ৩১ রানে নিয়েছেন ৪...
খেলাধুলা
2 days
নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের ফল: এমপি আবু সুফিয়ান

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের ফল: এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন পরিষদ ও জনগণের সম্মিলিত সহযোগিতার প্রতিফলন। এ ধারাবাহিকতা বজায় রেখে সব ধর্মের মানুষের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে। বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের ফিরিঙ্গি বাজার ব্রিজঘাট এলাকায় প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আবু সুফিয়ান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে এসে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। তাঁর এ উদ্যোগ ধর্মীয় উৎসবের প্রতি সরকারের আন্তরিকতা এবং সব...
জাতীয়
3 days
রাশিয়ার সঙ্গে চুক্তি করতে জেলেনস্কির ওপর ট্রাম্পের চাপ

রাশিয়ার সঙ্গে চুক্তি করতে জেলেনস্কির ওপর ট্রাম্পের চাপ

রাশিয়ার সঙ্গে অবিলম্বে কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, জেলেনস্কি চাইলে রাশিয়ার সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারেন এবং তার দেশের মানুষ আর বেশিদিন এই পরিস্থিতি মেনে নেবেন না। চার বছর আগে ইউক্রেনে শুরু করা যুদ্ধ অব্যাহত রেখেছে মস্কো, যার মধ্যেই জেলেনস্কির ওপর এই নতুন চাপ প্রয়োগ করা হলো। এদিকে ইউক্রেনে রুশ বাহিনীর হাতে আটক মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ডকে মুক্তি দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করেছেন বলে জানিয়েছেন ট্রাম্প। এএফপির এক সাংবাদিকের...
আন্তর্জাতিক
3 days
ভারতকে ২৭-০ গোলে উড়িয়ে শেষ ষোলোতে বেনিন

ভারতকে ২৭-০ গোলে উড়িয়ে শেষ ষোলোতে বেনিন

মঙ্গলবার ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে বেনিন। ‘স্কুল চিতা’ নামে পরিচিত দলটি ৮০ মিনিটের এই ম্যাচে ভারতের বিপক্ষে গোলের বন্যা বইয়ে দেয়। এর মাধ্যমে গ্রুপ ‘বি’-তে টানা দুই দিনে দ্বিতীয় জয় তুলে নিল তারা। ম্যাচে বেনিনের পক্ষে জন ইথান হুন্তিনমে, ফ্রাঁসোয়া আদিসা ও ওসভালদো সেমেভো লোকো চারটি করে গোল করেন। এছাড়া ইজুদিন বুকারি হ্যাটট্রিক অর্জন করেন এবং ভারতের খেলোয়াড়দের দুটি আত্মঘাতী গোল ব্যবধান আরও বাড়িয়ে দেয়। কাতারকে ৭-০ গোলে হারানোর মাত্র ২৪ ঘণ্টা পর আবারও এই বড় জয় পেল বেনিনের যুবারা। দুই ম্যাচে...
খেলাধুলা
3 days
খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকসহ নিহত ৩

খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকসহ নিহত ৩

খুলনার ডুমুরিয়া উপজেলায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক এবং দুই মোটরসাইকেল আরোহীসহ মোট তিনজন নিহত হয়েছেন। খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া উপজেলার আঠারমাইল এলাকায় আজ বুধবার দুপুর আড়াইটায় এবং মঙ্গলবার দিবাগত বুধবার রাত দেড়টায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ক্রাউন সিমেন্ট কোম্পানির ট্রাকচালক মুন্সীগঞ্জ জেলার মোক্তারপুর গ্রামের জিন্নাত মিয়া (৩৫) এবং মোটর সাইকেলের আরোহী খুলনা জেলার ডুমুরিয়ার নরনিয়া গ্রামের আব্দুর রউফ গাজী (৪৩) ও ইউনুস সরদার (২৫)। হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা থেকে সিমেন্ট খালাস করে ক্রাউন সিমেন্ট কোম্পানির একটি ট্রাক খুলনায়...
জাতীয়
3 days
সৌদি আরবে ৫ ড্রোন ভূপাতিত, দাবি জোটের

সৌদি আরবে ৫ ড্রোন ভূপাতিত, দাবি জোটের

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট বুধবার জানিয়েছে, সৌদি আরবের দিকে ছোড়া পাঁচটি ড্রোনকে তারা ভূপাতিত করেছে। এর মধ্যে ইসলাম ধর্মের অন্যতম পবিত্র নগরী মদিনা অঞ্চলেও ড্রোন ভূপাতিত করা হয়েছে। মক্কার পাশাপাশি মদিনাও ইসলামের অন্যতম পবিত্র নগরী এবং হুতিরা এ দুই নগরীকে হামলার বাইরে রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান যে সৌদি আরবের দিকে ছোড়া চারটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপির পাঠানো খবরে বলা হয়, পরবর্তী আরেকটি পোস্টে তিনি জানান সৌদি আরবের পূর্বাঞ্চল ও...
আন্তর্জাতিক
3 days
ওয়েস্ট ইন্ডিজ প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশে জাকের ও পাটোয়ারী

ওয়েস্ট ইন্ডিজ প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশে জাকের ও পাটোয়ারী

আসন্ন টেস্ট সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশে জাকের আলী অনিক ও শামীম পাটোয়ারীকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির এই দলে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে মাত্র দুজন ক্রিকেটারের। সাম্প্রতিক ঘরোয়া লিগগুলোতে নজর কাড়া বেশির ভাগ তরুণ ও প্রতিশ্রুতিশীল ক্রিকেটারকে নিয়ে দলটি গঠন করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই দিনের এই ম্যাচটি। আসন্ন দুই টেস্টের সিরিজের আগে সফরকারী ক্যারিবীয় দলের প্রস্তুতির সুযোগ করে দেবে এই ম্যাচ। বিসিবি একাদশে রয়েছেন মাহফিজুল ইসলাম রবিন, জিসান আলম, কালাম সিদ্দিকী এলীন, ইফতেখার আহমেদ ইফতি,...
খেলাধুলা
3 days
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে কাজ করতে চান ফকির মাহবুব আনাম

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে কাজ করতে চান ফকির মাহবুব আনাম

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ (বাসস) : টাঙ্গাইলের মধুপুরের গারো, কোচ ও বর্মণ জাতিগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনমান উন্নয়নে বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আলহাজ ফকির মাহবুব আনাম। তিনি বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য এমন কিছু করতে চাই, যাতে তারা সারা জীবন ভালো থাকেন। আজ মধুপুরের পীরগাছা থাংয়ানি ক্রেডিট প্রাঙ্গণে আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমস্যা, দাবি ও প্রত্যাশা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা প্রয়োজন এবং এ জন্য তাদের সমস্যাগুলো বিস্তারিতভাবে...
জাতীয়
3 days
সাংবাদিক আটকের জেরে মস্কোয় জাপানি কূটনীতিক

সাংবাদিক আটকের জেরে মস্কোয় জাপানি কূটনীতিক

গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় আটক এক সাংবাদিকের মুক্তির বিষয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে মস্কোয় এক জ্যেষ্ঠ কূটনীতিককে পাঠিয়েছে জাপান। রুশ কর্তৃপক্ষ গত সপ্তাহে জানায়, বিরোধপূর্ণ কয়েকটি দ্বীপের কাছাকাছি দেশটির সুদূর পূর্বাঞ্চলীয় সাখালিন দ্বীপে এক জাপানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। পরে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয় এবং তিনি হোক্কাইডো শিমবুন সংবাদপত্রের সাংবাদিক ইউকি ইমাই। রাশিয়ার ভূখণ্ডে গুপ্তচরবৃত্তিমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হলেও জাপান এই অভিযোগ অস্বীকার করেছে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইউরোপবিষয়ক দেশটির শীর্ষ কূটনীতিক কিমিতাকে নাকামুরা মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়াবিষয়ক বিভাগের প্রধান লিউদমিলা ভরোবিওভার...
আন্তর্জাতিক
3 days
আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তাসকিন ও শরিফুলের উন্নতি

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তাসকিন ও শরিফুলের উন্নতি

আইসিসি প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় উল্লেখযোগ্য উন্নতি করেছেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। চলমান ত্রিদেশীয় সিরিজে দারুণ বোলিংয়ের সুবাদে তাসকিন নয় ধাপ এগিয়ে ১২তম স্থানে এবং শরিফুল দুই ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠে এসেছেন। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে চলমান এই ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে তিন উইকেট শিকার করেছিলেন তাসকিন আহমেদ। যদিও সেই ম্যাচে বাংলাদেশ দল ৯৯ রানে পরাজিত হয়েছিল। এদিকে ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও সুসংহত করেছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে ১৭ রানে চার উইকেট নেওয়ার...
খেলাধুলা
3 days
পরিস্থিতির উন্নতি: ২৫ অক্টোবর থেকে রিয়াদগামী ফ্লাইট চালু করছে বিমান

পরিস্থিতির উন্নতি: ২৫ অক্টোবর থেকে রিয়াদগামী ফ্লাইট চালু করছে বিমান

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলাজনিত পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটিতে ফ্লাইট পরিচালনা পুনরায় স্বাভাবিক করতে শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর অংশ হিসেবে আগামী ২৫ অক্টোবর থেকে রিয়াদ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পতাকাবাহী সংস্থাটি।​বুধবার (২১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।​বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে বিমানের একটি ফ্লাইট যাত্রা করবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে রিয়াদগামী অন্যান্য ফ্লাইটের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।​দাম্মাম রুটে ফ্লাইট চালুএদিকে, আজ ২১ অক্টোবর থেকেই বিমানের দাম্মামগামী ফ্লাইট...
বিমানবন্দর থানা
3 days
আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ সম্ভব

আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ সম্ভব

যশোর, ২১ অক্টোবর, ২০২৬ (বাসস) : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত বলেছেন, সৌর বিদ্যুৎ স্থাপনের বিষয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে, আগামী গ্রীষ্মের আগেই এ খাত থেকে তিন-চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। তিনি বলেন, সৌর বিদ্যুৎ নিয়ে মানুষের আগ্রহের কারণে সরকারও এ ব্যাপারে নীতি সহায়তা দিচ্ছে। দেশের প্রথম রাজনৈতিক কার্যালয় হিসেবে আজ বুধবার দুপুরে যশোর জেলা বিএনপি অফিসে সৌর বিদ্যুৎ স্থাপনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। পরে প্রতিমন্ত্রী শহরের লালদিঘি পাড়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি...
জাতীয়
3 days
বিজ্ঞাপন