যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেটা সেন্টার পরিচালনাকারী কোম্পানিগুলোকে স্থানীয় জনগোষ্ঠীর জন্য লভ্যাংশ দেওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তায় যুক্তরাষ্ট্রের আধিপত্য বজায় রাখতে আরও বেশি ডেটা সেন্টার নির্মাণ প্রয়োজন। তবে এসব স্থাপনাকে স্থানীয়দের কাছে গ্রহণযোগ্য করে তুলতেই এই আর্থিক উদ্যোগের কথা বলেছেন তিনি।
বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় ডেটা সেন্টার নির্মাণের ক্ষেত্রে বিদ্যুৎ ও পানির বিপুল ব্যবহার নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ রয়েছে। ডেটা সেন্টার ওয়াচের তথ্য অনুযায়ী, স্থানীয় বিরোধিতার কারণে ২০২৬ সালের প্রথম তিন মাসে অন্তত ৭৫টি প্রকল্পের কাজ বন্ধ বা বিলম্বিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, কোম্পানিগুলো স্থানীয় বাসিন্দাদের লভ্যাংশ দিলে এই অজনপ্রিয় প্রকল্পগুলোও দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ডেটা সেন্টার সংক্রান্ত এই বিতর্কটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে।