agamir somoy
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতির পাশাপাশি সংস্কারে জোর আইএমএফের

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংগৃহীত

বিজ্ঞাপন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশকে কঠোর মুদ্রানীতি বজায় রাখার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে সংস্থাটি মনে করে, শুধু মুদ্রানীতি দিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব নয়। এর জন্য আর্থিক খাতের সংস্কার এবং রাজস্ব আহরণ বৃদ্ধির ওপর জোর দিয়েছে সংস্থাটি। গত সেপ্টেম্বরে বাংলাদেশে মূল্যস্ফীতি ৮ শতাংশে পৌঁছেছে বলে আইএমএফের তথ্যে উঠে এসেছে।

থাইল্যান্ডের ব্যাংককে এক সংবাদ সম্মেলনে আইএমএফের উপপরিচালক সোনালি জৈন চন্দ্র জানান, বাংলাদেশ বর্তমানে রাজস্ব ব্যবস্থাপনা ও আর্থিক খাতের মতো বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে। দেশের আর্থিক খাতের দুর্বলতা কাটাতে এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশ্বাসযোগ্য সংস্কার কৌশল গ্রহণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশের রাজস্ব-জিডিপি অনুপাত প্রায় ৭ শতাংশ, যা বিশ্বের অন্যতম সর্বনিম্ন বলে উদ্বেগ প্রকাশ করেছে আইএমএফ। উন্নয়ন ব্যয় নির্বাহ ও আর্থিক সক্ষমতা বাড়াতে রাজস্ব ব্যবস্থায় কার্যকর সংস্কারের পরামর্শ দিয়েছে তারা। জুলাই মাসে আইএমএফের প্রতিনিধি দলের সফরের পর থেকে বাংলাদেশের সঙ্গে সংস্কার কার্যক্রম নিয়ে নিয়মিত যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শেয়ার করুন:
বিজ্ঞাপন