agamir somoy
চট্টগ্রামে ১ কোটি টাকার নিষিদ্ধ ক্রিম ও ভ্যাপ জব্দ
বিজ্ঞাপন

চট্টগ্রামে অভিযান চালিয়ে প্রায় এক টন আমদানি নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম ও ই-সিগারেটের ভ্যাপ লিকুইডের একটি বড় চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আমদানিকৃত এই অবৈধ চালানটির বাজারমূল্য এক কোটি টাকারও বেশি বলে জানিয়েছে কাস্টম হাউস চট্টগ্রাম।

আজ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ফকিরহাট সংলগ্ন ডাকঘরে এই সফল অভিযান পরিচালিত হয়। চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন গণমাধ্যমের কাছে পুরো বিষয়টি নিশ্চিত করেছেন।

কাস্টমস সূত্র জানিয়েছে, চালানটি দুবাই থেকে প্রথমে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। সেখান থেকে রেলপথে চট্টগ্রামে পৌঁছানোর পর ডাক বিভাগের গাড়িতে করে তা নির্দিষ্ট ডাকঘরে নেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

পরবর্তীতে তল্লাশি চালিয়ে ২৯টি কার্টন থেকে ১৯ হাজার ৬৯১ পিস নিষিদ্ধ ক্রিম এবং দুটি কার্টন থেকে ১ হাজার ৩৪০ পিস ভ্যাপ লিকুইড উদ্ধার করা হয়। এই চোরাচালানের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন:
বিজ্ঞাপন