agamir somoy
নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অঙ্গীকার
বিজ্ঞাপন

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। আজ সন্ধ্যায় রাজধানীর বনানীর কড়াইলে বিটিসিএল আবাসিক এলাকায় আয়োজিত ‘শারদীয় শুভেচ্ছা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিটিসিএল সার্বজনীন পূজা উদযাপন পরিষদ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে।

দুর্গাপূজা উপলক্ষে মন্ত্রী হিন্দু সম্প্রদায়ের সবাইকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং প্রধানমন্ত্রী তাদের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী বলে উল্লেখ করেন। পূজা উদযাপনকারীদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী জানান, এলাকার রাস্তাঘাট, সুপেয় পানির ব্যবস্থা ও আবাসনসহ বিভিন্ন উন্নয়নমূলক দাবির বিষয়গুলো তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।

অনুষ্ঠানে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পাওয়া শাড়ি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিতরণ করা হয়। বিটিসিএল সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ব্রিটিশ চন্দ্র কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন। অনুষ্ঠানে বিটিসিএল ও এর অধীন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারের সদস্য এবং পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শেয়ার করুন:
বিজ্ঞাপন