agamir somoy
শাহজালাল বিমানবন্দরে নতুন ট্রলি সংযোজন

শাহজালাল বিমানবন্দরে নতুন ট্রলি সংযোজন

বিজ্ঞাপন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ভোগান্তি কমাতে ট্রলি ব্যবস্থাপনায় ৭টি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সকলের সহযোগিতায় যাত্রী সেবার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করা হচ্ছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে ট্রলি সংকট নিয়ে যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে।

নেওয়া পদক্ষেপগুলো হলো:

বিজ্ঞাপন

১. ঢাকার বাইরের বিভিন্ন বিমানবন্দর থেকে ২০০টি ট্রলি শাহজালালের বহরে যুক্ত করা হয়েছে। এছাড়া অর্ধশতাধিক অকেজো ট্রলি মেরামত করে ব্যবহার উপযোগী করা হয়েছে।

২. ট্রলিম্যানদের দায়িত্বে অবহেলা রোধে রোস্টার অনুযায়ী দায়িত্ব পালন কঠোরভাবে নিশ্চিত করা হয়েছে।

৩. ফ্লাইট ম্যানেজমেন্ট দেখে পিক আওয়ার নির্ধারণ করে আগেই সর্বাধিক সংখ্যক ট্রলি নির্দিষ্ট স্থানে স্টোর করে রাখা হচ্ছে, যাতে যাত্রীরা নেমেই ট্রলি পান।

৪. রাতে রানওয়ে রক্ষণাবেক্ষণের জন্য বিমান উঠানামা বন্ধ থাকায় সকালে ফ্লাইটের চাপ বাড়ে। তাই মর্নিং শিফটে ট্রলি কার্যক্রম বিশেষভাবে বৃদ্ধি করা হয়েছে।

৫. ট্রলির অপব্যবহার রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ট্রলি অপব্যবহারকারীদের জেল-জরিমানা করা হচ্ছে।

৬. সার্বক্ষণিক সমন্বয়ের জন্য একটি ওয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, যার মাধ্যমে তাৎক্ষণিকভাবে ট্রলি সংকটের তথ্য জানানো ও সমাধান করা হচ্ছে।

৭. স্থায়ী সমাধানের জন্য নতুন ট্রলি ক্রয়ের কার্যক্রম চলমান রয়েছে।

বিমানবন্দরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, "যাত্রী সেবার মান বাড়ানোই আমাদের মূল লক্ষ্য। ট্রলি নিয়ে যাতে কোনো যাত্রীকে ভোগান্তিতে পড়তে না হয়, সে জন্য আমরা ২৪ ঘণ্টা কাজ করছি। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা কাম্য।"

এই উদ্যোগের ফলে ইতোমধ্যে বিমানবন্দরে ট্রলি সেবার মান বেড়েছে বলে যাত্রীরা জানিয়েছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন:
বিজ্ঞাপন