agamir somoy
বাণিজ্য কূটনীতিতে ভারতে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও
বিজ্ঞাপন

এশিয়া সফরের অংশ হিসেবে মঙ্গলবার ভারতে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ বছর এটি তার দ্বিতীয় সরকারি ভারত সফর এবং এ সফরে বাণিজ্যিক বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ভারতে আসার আগে তিনি উজবেকিস্তান সফর করে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে অংশীদারত্ব জোরদারের আহ্বান জানান।

মুম্বাইয়ে পৌঁছানোর পর রুবিওর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করের আলোচনা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়েছে যে, গত মে মাসে তিনি নয়াদিল্লি ও কলকাতা সফর করলেও এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কোনো সূচি নেই।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এরপর গুজরাটের জামনগর সফর করবেন, যা ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্স শিল্পগোষ্ঠীর প্রধান কেন্দ্র এবং বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার অবস্থিত। এছাড়া তিনি ২০০৮ সালের মুম্বাই হামলায় নিহত ১৬৬ জনের স্মরণে একটি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শেয়ার করুন:
বিজ্ঞাপন