agamir somoy
রাশিয়ার সঙ্গে চুক্তি করতে জেলেনস্কির ওপর ট্রাম্পের চাপ
বিজ্ঞাপন

রাশিয়ার সঙ্গে অবিলম্বে কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, জেলেনস্কি চাইলে রাশিয়ার সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারেন এবং তার দেশের মানুষ আর বেশিদিন এই পরিস্থিতি মেনে নেবেন না। চার বছর আগে ইউক্রেনে শুরু করা যুদ্ধ অব্যাহত রেখেছে মস্কো, যার মধ্যেই জেলেনস্কির ওপর এই নতুন চাপ প্রয়োগ করা হলো।

এদিকে ইউক্রেনে রুশ বাহিনীর হাতে আটক মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ডকে মুক্তি দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করেছেন বলে জানিয়েছেন ট্রাম্প। এএফপির এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প ইঙ্গিত দেন যে হাবার্ডকে মুক্তি দেওয়ার বিষয়ে সমঝোতা কাছাকাছি পৌঁছেছে এবং তিনি পুতিনের সঙ্গে এ বিষয়ে দীর্ঘ সময় আলোচনা করেছেন। মস্কোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তার নতুন করে ঘনিষ্ঠ হওয়ার প্রবণতার আরেকটি ইঙ্গিত হিসেবে এই পদক্ষেপকে দেখা হচ্ছে।

এর আগে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার সম্ভাব্য হামলা সম্পর্কে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য সরবরাহ আবার চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তবে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে যেকোনো আলোচনায় কিয়েভের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর তিনি জোর দেন। উত্তেজনা কমানোর লক্ষ্যে মঙ্গলবার নরওয়ের রাজধানী অসলোতে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে একটি বৈঠকও করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শেয়ার করুন:
বিজ্ঞাপন