agamir somoy
বিরোধীরা ঈর্ষান্বিত হয়ে আবোল-তাবোল বলছে: খোকন তালুকদার
বিজ্ঞাপন

ক্ষমতায় যেতে ব্যর্থ হয়ে বিরোধীরা সরকারের উন্নয়নমূলক কাজে ঈর্ষান্বিত হয়ে মিডিয়ার সামনে আবোল-তাবোল কথা বলছেন বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। মঙ্গলবার রাতে মাদারীপুরের ডাসার উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

বিএনপির এই নেতা আরও বলেন, যারা কেবল কথার ফুলঝুরি ছড়িয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েও এখন অনেককে মাঠপর্যায়ে দেখা যাচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।

দলীয় বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে খোকন তালুকদার বলেন, এনসিপি ও জামায়াত ইস্যুতে বিএনপি’র মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চলছে। তবে বিএনপি’র সংসদ সদস্য ও মন্ত্রীরা দলীয় সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসেবে মেনে চলেন।

বিজ্ঞাপন

জামায়াতের ফ্যামিলি কার্ড গ্রহণ নিয়ে তীব্র সমালোচনা করে তিনি বলেন, যাদের কথার সঙ্গে কাজের মিল নেই, তাদের থেকে সাবধান থাকতে হবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি ডাসারের ৪১টি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং এসময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন:
বিজ্ঞাপন