agamir somoy
সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের দরপত্র জমার সময় বাড়ল
বিজ্ঞাপন

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর জন্য দরপত্র দাখিলের সময়সীমা চার মাস বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড-২০২৬ এর আওতায় আগামী ৩০ নভেম্বরের পরিবর্তে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

আজ মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিশ্বের বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক তেল কোম্পানির সঙ্গে আলোচনা এবং তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে আন্তর্জাতিক কোম্পানিগুলোর জন্য ডাটা সেলস প্যাকেজ সহজলভ্য করা হয়েছে। সময় বৃদ্ধি ও ডাটা প্যাকেজ সহজলভ্য করার ফলে এই বিডিং রাউন্ডে কোম্পানিগুলোর অংশগ্রহণের আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শেয়ার করুন:
বিজ্ঞাপন