agamir somoy
নাটোরে দুর্ঘটনায় জামায়াতের শোক, ট্রাফিক ব্যবস্থা নিয়ে উদ্বেগ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।ছবি: গোলাম পরওয়ারের ফেসবুক পেজ থেকে

বিজ্ঞাপন

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দেশের সড়ক ও মহাসড়কগুলোয় ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটির কারণেই একের পর এক এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটছে বলে তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার ভোরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৪ জন নিহত এবং অন্তত ৩২ জন আহত হয়েছেন। সকালে জামায়াত ও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, দুর্ঘটনায় হতাহতের বিষয়টি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা প্রত্যাশা করেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন

আহত ব্যক্তিদের সর্বোচ্চ উন্নত চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান জামায়াত নেতা। এছাড়া সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, অদক্ষ চালক ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের চলাচল বন্ধ এবং সড়ক সিন্ডিকেট ভেঙে নাগরিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
শেয়ার করুন:
বিজ্ঞাপন