agamir somoy
ইয়েমেনে বাস্তুচ্যুত আড়াই লাখ মানুষ: জাতিসংঘ
বিজ্ঞাপন

ইয়েমেনে নতুন করে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর আড়াই লাখের বেশি মানুষ নিজ দেশের ভেতরেই বাস্তুচ্যুত হয়েছেন। মঙ্গলবার জাতিসংঘের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর প্রকাশ করেছে।

জেনেভায় জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) মুখপাত্র ম্যাথিউ সল্টমার্শ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান যে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এখন আড়াই লাখ ছাড়িয়ে গেছে।

গত ১ আগস্ট থেকে ১৭ অক্টোবরের মধ্যে ইয়েমেনের অভ্যন্তরেই এসব মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শেয়ার করুন:
বিজ্ঞাপন