agamir somoy
দিল্লির দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল

ভারতের দিল্লিতে ছাত্র-জনতার আন্দোলনে দমন-পীড়ন বন্ধ ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে রাজধানীর শাহবাগে মশালমিছিল করেন বাংলাদেশ যুব ফ্রন্ট ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীরা। ১১ অক্টোবর ২০২৬ছবি: আয়োজকদের সৌজন্যে

বিজ্ঞাপন

ভারতের দিল্লিতে চলমান আন্দোলনে দমন-পীড়ন বন্ধ এবং গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ ও মশালমিছিল করেছে বাংলাদেশ যুব ফ্রন্ট ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় ভারতের আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে এই কর্মসূচি পালন করেন সংগঠন দুটির নেতা-কর্মীরা।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এবং সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক। রাশেদ শাহরিয়ার বলেন, গণতান্ত্রিক আন্দোলনে দমন-পীড়নের ঘটনা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারতের দাবির আড়ালে থাকা বাস্তবতাকে উন্মোচিত করেছে।

তিনি ভারত সরকারের প্রতি দ্রুত আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়া ও আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ভারতের ছাত্রসমাজ ও সাধারণ জনগণকে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সংহতি প্রকাশ করেন বক্তারা।

বিজ্ঞাপন

সমাবেশে আরও বক্তব্য দেন নওশিন মুসতারি সাথী, পঙ্কজনাথ সূর্য ও রবিউল করিম। সমাবেশ শেষে শাহবাগে একটি মশালমিছিল বের করেন অংশগ্রহণকারীরা।

বিজ্ঞাপন
শেয়ার করুন:
বিজ্ঞাপন