agamir somoy
আইএইচএফ নেশন্স ট্রফিতে মালদ্বীপকে হারিয়ে ব্রোঞ্জ জয় নেপালের
বিজ্ঞাপন

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে ব্রোঞ্জ পদক জয় করেছে নেপাল। বুধবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মালদ্বীপকে ২৭-১৫ গোলের ব্যবধানে হারিয়েছে নেপালিরা।

ম্যাচের প্রথম ২০ মিনিট মালদ্বীপ হাড্ডাহাড্ডি লড়াই করলেও শেষ পর্যন্ত তারা বড় ব্যবধানে পরাজিত হয়। নেপালের জয়ে ৬ গোল করে ম্যাচ সেরা হয়েছেন উমা রায়।

উল্লেখ্য, এর আগেও লিগ পর্বে মালদ্বীপকে ২৪-১৮ গোলে হারিয়েছিল নেপাল। বাংলাদেশ ও ভারতের কাছে হেরে ফাইনালের দৌড় থেকে ছিটকে গেলেও চার জাতি টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করল নেপাল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শেয়ার করুন:
বিজ্ঞাপন