agamir somoy
পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যসংগ্রাম
বিজ্ঞাপন

কূপ খননে কিছুটা বেশি খরচ হলেও এর ফলে সপ্তাহে তিনবার পানি সরবরাহের জন্য অর্থ দিতে হচ্ছে না কিউবার মানুষের। দেশটির জাতীয় পানি সরবরাহ সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা ইউনিওর গনসালেস এএফপিকে জানান, ২৭ লাখ মানুষের বাড়িতে পানি পৌঁছায় না। যন্ত্রপাতি বিকল হওয়া, পাইপের ছিদ্র ও খরার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে জানান তিনি। পানির সংকটে অনেক কিউবানকে ঠেলাগাড়ি, সাইকেল বা ঘোড়ায় টানা গাড়িতে করে দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে।

রাজধানীর পুরোনো শহরের সড়কে ঝরনার পাইপ থেকে ২০০ লিটারের ট্যাংক ও বালতিতে পানি ভরছিলেন ৩০ বছর বয়সী মাইকেল আগুইলার। এরপর ঠেলাগাড়িতে করে সেই পানি বাড়িতে নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে তুলতে হয় তাকে। আগুইলার বলেন, একবার এভাবে পানি আনলেই কাপড় ধোয়া, ঘর পরিষ্কার ও রান্নার কাজ চলে। পানি সংগ্রহের জন্য প্রতিবেশীরাও সেখানে সারিবদ্ধভাবে অপেক্ষা করেন এবং নিজেদের অবস্থান ধরে রাখতে ট্যাংক ও বালতি রেখে দেন। দুই সন্তানের মা ইউসিমি গুয়েরা বলেন, এখানে প্রতিদিন বিদ্যুৎ চলে যায় এবং আমাদের পানি টেনে আনতে হয়।

পানির সংকট কিউবার লাগামহীন মূল্যস্ফীতির দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে এবং খাদ্য ও ওষুধের সরবরাহও কমে যাচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে হাভানার বিভিন্ন পৌর এলাকায় পানির সংকটের প্রতিবাদে নারীদের নেতৃত্বে কয়েকটি বিক্ষোভ হয়েছে। রেস্তোরাঁ বন্ধ রাখা এড়াতে মাতানজাস প্রদেশে নিজের প্রতিষ্ঠানে কূপ খনন করে পানির ব্যবস্থা করেছেন কেভিন মার্টিনেজ। কমিউনিস্ট শাসিত দ্বীপরাষ্ট্র কিউবায় যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধের কারণে সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, কিউবার ৯৪ লাখ মানুষের মধ্যে প্রায় ২৯ শতাংশ পানির সংকটে ভুগছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শেয়ার করুন:
বিজ্ঞাপন