agamir somoy
ভারতকে ২৭-০ গোলে উড়িয়ে শেষ ষোলোতে বেনিন
বিজ্ঞাপন

মঙ্গলবার ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে বেনিন। ‘স্কুল চিতা’ নামে পরিচিত দলটি ৮০ মিনিটের এই ম্যাচে ভারতের বিপক্ষে গোলের বন্যা বইয়ে দেয়। এর মাধ্যমে গ্রুপ ‘বি’-তে টানা দুই দিনে দ্বিতীয় জয় তুলে নিল তারা।

ম্যাচে বেনিনের পক্ষে জন ইথান হুন্তিনমে, ফ্রাঁসোয়া আদিসা ও ওসভালদো সেমেভো লোকো চারটি করে গোল করেন। এছাড়া ইজুদিন বুকারি হ্যাটট্রিক অর্জন করেন এবং ভারতের খেলোয়াড়দের দুটি আত্মঘাতী গোল ব্যবধান আরও বাড়িয়ে দেয়। কাতারকে ৭-০ গোলে হারানোর মাত্র ২৪ ঘণ্টা পর আবারও এই বড় জয় পেল বেনিনের যুবারা।

দুই ম্যাচে বেনিনের মোট গোলসংখ্যা দাঁড়াল ৩৪টিতে এবং বিপরীতে তারা কোনো গোল হজম করেনি। গ্রুপ ‘বি’-এর অন্য ম্যাচে চীন-২ দল কাতারকে ৬-০ গোলে পরাজিত করেছে। টুর্নামেন্টের প্রথম দিনেই ভারত আইএসএসও-২ দলকে ১৫-০ গোলে হারিয়েছিল।

বিজ্ঞাপন

বর্তমানে বেনিন ও চীন উভয় দলেরই পয়েন্ট ছয়, তবে গোল ব্যবধানে এগিয়ে রয়েছে সেভেরিন ডানহার শিষ্যরা। বেনিনের গোল ব্যবধান প্লাস ৩৪ এবং চীনের গোল ব্যবধান প্লাস ২১। পয়েন্টশূন্য কাতার ও ভারত অনেক পেছনে পড়ে যাওয়ায় বেনিন আগেই পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন:
বিজ্ঞাপন