agamir somoy
আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তাসকিন ও শরিফুলের উন্নতি
বিজ্ঞাপন

আইসিসি প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় উল্লেখযোগ্য উন্নতি করেছেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। চলমান ত্রিদেশীয় সিরিজে দারুণ বোলিংয়ের সুবাদে তাসকিন নয় ধাপ এগিয়ে ১২তম স্থানে এবং শরিফুল দুই ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠে এসেছেন।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে চলমান এই ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে তিন উইকেট শিকার করেছিলেন তাসকিন আহমেদ। যদিও সেই ম্যাচে বাংলাদেশ দল ৯৯ রানে পরাজিত হয়েছিল।

এদিকে ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও সুসংহত করেছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে ১৭ রানে চার উইকেট নেওয়ার পর ৭৪২ রেটিং পয়েন্ট নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে ১১০ বলে ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ২০তম স্থানে জায়গা করে নিয়েছেন আফগানিস্তানের সেদিকউল্লাহ আতাল। এছাড়া রাওয়ালপিন্ডির সিরিজের পর পাকিস্তানের সালমান আগা ১২তম এবং ইংল্যান্ডের বেন ডাকেট ১৩তম স্থানে উঠে এসেছেন।

ভারত ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর টি-টোয়েন্টি আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়েও এসেছে বড় ধরনের পরিবর্তন। ব্যাটারদের তালিকায় দুই ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ এবং ছয় ধাপ এগিয়ে ১৮তম স্থানে রয়েছেন শেরফানে রাদারফোর্ড।

বিজ্ঞাপন
শেয়ার করুন:
বিজ্ঞাপন