agamir somoy
পরিস্থিতির উন্নতি: ২৫ অক্টোবর থেকে রিয়াদগামী ফ্লাইট চালু করছে বিমান

পরিস্থিতির উন্নতি: ২৫ অক্টোবর থেকে রিয়াদগামী ফ্লাইট চালু করছে বিমান

বিজ্ঞাপন

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলাজনিত পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটিতে ফ্লাইট পরিচালনা পুনরায় স্বাভাবিক করতে শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর অংশ হিসেবে আগামী ২৫ অক্টোবর থেকে রিয়াদ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পতাকাবাহী সংস্থাটি।

​বুধবার (২১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে বিমানের একটি ফ্লাইট যাত্রা করবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে রিয়াদগামী অন্যান্য ফ্লাইটের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

​দাম্মাম রুটে ফ্লাইট চালু

এদিকে, আজ ২১ অক্টোবর থেকেই বিমানের দাম্মামগামী ফ্লাইট পুনরায় চালু হয়েছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে। এই রুটে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালিত হচ্ছে।

​জেদ্দা ও মদিনার সময়সূচি

জেদ্দাগামী ফ্লাইটের বিষয়ে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে দুটি ফ্লাইট পরিচালিত হবে। এছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে একটি করে ফ্লাইট ঢাকা ছাড়বে।

​অন্যদিকে, মদিনাগামী ফ্লাইট গত ১৮ অক্টোবর থেকেই যথারীতি চলছে। বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে পরিচালিত এই রুটের কার্যক্রম ও সময়সূচি পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

​বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, উল্লেখিত রুটগুলোর ফ্লাইট পরিচালনা ও সময়সূচি সংক্রান্ত পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে যাত্র

বিজ্ঞাপন
শেয়ার করুন:
বিজ্ঞাপন