পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন যে ধর্মীয় ভেদাভেদ নয়, বাংলাদেশী পরিচয়ই সবার বড়। তিনি জানান যে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে। এবারের দুর্গাপূজা ব্যাপক উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার বৈঠকে সবাইকে নিজ নিজ এলাকার পূজামণ্ডপ পরিদর্শনের নির্দেশ দিয়েছেন বলে মন্ত্রী জানান। প্রশাসনের পাশাপাশি সারাদেশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে এ দায়িত্ব পালন করছেন। পরিবেশমন্ত্রী মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ফেনীর দাগনভূঞা পৌরশহর ও উপজেলার আটটি ইউনিয়নের প্রায় সব পূজামণ্ডপ পরিদর্শন করেন।
দাগনভূঞা পৌরশহরের দাসপাড়ায় উপজেলার প্রধান পূজামণ্ডপে আয়োজিত অনুষ্ঠানে প্রিয় লাল দাসের সভাপতিত্বে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। এর আগে সোমবার পরিবেশমন্ত্রী সোনাগাজী পৌরশহর ও উপজেলার নয়টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। ওই সময় জেলা প্রশাসকসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় বিএনপি নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।