agamir somoy
নাগরিকের সমান অধিকার নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জাহিদ
বিজ্ঞাপন

ধর্ম যার যার রাষ্ট্র সবার—এই নীতিতে বিশ্বাস করে বর্তমান সরকার। সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের মাধ্যমে দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার রাতে দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী রায়সাহেব বাড়ি বারোয়ারি দুর্গামন্দির ও মিশন রোডের রামকৃষ্ণ আশ্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পূজামণ্ডপ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, বিএনপি কথায় নয়, কাজের মাধ্যমে তাদের প্রতিশ্রুতির প্রতিফলন ঘটিয়েছে এবং কথা ও কাজের সামঞ্জস্য রেখেই রাজনীতি করে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার জনগণের কল্যাণ ও দেশের সার্বিক উন্নয়নে কাজ করছে বলে উল্লেখ করেন মন্ত্রী। দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করে আসছে উল্লেখ করে তিনি এই ঐতিহ্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বিজ্ঞাপন

এ সময় দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন:
বিজ্ঞাপন