agamir somoy
ইশরাকের ব্যতিক্রমী পদত্যাগ ও মন্ত্রীদের বিদায়ের ইতিহাস

ছবি: কোলাজ

বিজ্ঞাপন

রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়ার পর মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছেড়েছেন ইশরাক হোসেন। বিএনপি ও সরকারকে বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচাতেই তিনি প্রধানমন্ত্রীর নির্দেশে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। তবে এই অভিযানে তিনি কোনো ভুল করেননি বলেও দাবি করেছেন।

স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে রাজনৈতিক চাপ, দুর্নীতির অভিযোগ, নীতিগত মতবিরোধ কিংবা বিতর্কিত মন্তব্যের জেরে প্রায় তিন ডজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ বা মন্ত্রিসভা থেকে বাদ পড়ার নজির রয়েছে। তবে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে অভিযান চালানোর ঘটনাকে কেন্দ্র করে মন্ত্রিত্ব ছাড়ার কোনো পূর্বনজির নেই। সেই দিক থেকেই ইশরাকের পদত্যাগ একটি ব্যতিক্রমী ঘটনা হিসেবে আলোচিত হচ্ছে।

রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকারে ত্রাণমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর পদত্যাগ ছিল স্বাধীনতার পর প্রথম কোনো জ্যেষ্ঠ মন্ত্রীর পদত্যাগের ঘটনা। এরপর এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা এবং বর্তমান সরকারের আমলেও বিভিন্ন সময়ে নানা কারণে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের পদ ছাড়তে হয়েছে। এসব ঘটনায় একেক সময় একেক ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপট কাজ করেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শেয়ার করুন:
বিজ্ঞাপন