agamir somoy
ঢাকার দুই সিটি নির্বাচন: কাউন্সিলর পদে জামায়াতের প্রস্তুতি চূড়ান্ত
বিজ্ঞাপন

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে এর আগেই কাউন্সিলর পদে নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের অভ্যন্তরীণ বৈঠকে ঢাকার ১২৯টি ওয়ার্ডের মধ্যে ১১২টিতে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

জামায়াতের তথ্য অনুযায়ী, ঢাকা উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডের মধ্যে ৪৩টিতে এবং দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৯টিতে সম্ভাব্য প্রার্থী ঠিক করা হয়েছে। বাকি ১৭টি ওয়ার্ডে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া চলছে। তবে দলীয়ভাবে নাম ঘোষণা করা হলেও প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন এখনো বাকি রয়েছে।

মেয়র পদেও সম্ভাব্য প্রার্থী ঠিক করে রেখেছে দলটি। ঢাকা উত্তরে মহানগর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে ডাকসুর সাবেক ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম) সম্ভাব্য প্রার্থী হিসেবে কাজ করছেন। দলের আমির শফিকুর রহমান সম্প্রতি এক অনুষ্ঠানে তাঁদের পরিচয় করিয়ে দিয়েছেন।

বিজ্ঞাপন

মনোনয়নপ্রত্যাশীদের নিয়মিত প্রচার চালানোর নির্দেশ দিয়েছে দলটি। অনেক প্রার্থী ইতোমধ্যে ব্যানার-ফেস্টুন টাঙিয়ে এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। তবে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, কাজের ভিত্তিতে প্রয়োজনে প্রার্থীদের তালিকায় পরিবর্তন আসতে পারে।

বিজ্ঞাপন
শেয়ার করুন:
বিজ্ঞাপন