agamir somoy
ইশরাকের পদত্যাগের পর স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদের

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ সোমবার রাজধানীর পূর্ব বাড্ডায় একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষেছবি: এনসিপির সৌজন্যে

বিজ্ঞাপন

অস্ত্র-কাণ্ডে সমালোচিত মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের পর এবার স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, আইনশৃঙ্খলার জন্য প্রধানত দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো জবাবদিহির মধ্যে আনা হচ্ছে না এবং দেশবাসী তাকিয়ে আছে তিনি কবে পদত্যাগ করবেন।

আজ সোমবার রাজধানীর পূর্ব বাড্ডায় একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর নিজের কাজ না করে সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছেন এবং সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। <br> এ সময় তাঁর সঙ্গে ছিলেন এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলটির ঘোষিত মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা। ইশরাক হোসেনের বিষয়ে তিনি বলেন, তিনি ফৌজদারি অপরাধ করেছেন এবং আইন প্রয়োগকারী সংস্থাকে এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে।

জাতীয় সংসদের সংবিধান সংশোধন কমিটি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এই কমিটির নামে সরকার এখনো নাটক করছে এবং এ দেশের মানুষ একে প্রত্যাখ্যান করেছে। দলীয় সুশীল বুদ্ধিজীবীদের নিয়ে গঠিত এই কমিটির কার্যক্রম জনগণের সঙ্গে প্রহসন ছাড়া আর কিছু নয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শেয়ার করুন:
বিজ্ঞাপন