agamir somoy
সরকারি তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সুপারিশ

অর্থ মন্ত্রণালয়ের লোগো। সংগৃহীত

বিজ্ঞাপন

বাংলাদেশের রাষ্ট্রমালিকানাধীন সোনালী, রূপালী এবং জনতা ব্যাংকের তিন ব্যবস্থাপনা পরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সুপারিশ করেছে সরকার। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা আলাদা তিনটি চিঠিতে এই সুপারিশ করা হয়। ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ এখন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

যাদের নিয়োগ বাতিলের সুপারিশ করা হয়েছে তারা হলেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম এবং জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: মজিবর রহমান। তারা তিনজনই সাবেক অন্তর্বর্তী সরকারের সময় ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন। এর আগে রাষ্ট্রমালিকানাধীন আরেক ব্যাংক অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকেরও চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছিল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শেয়ার করুন:
বিজ্ঞাপন