agamir somoy
সিনিয়র সচিব হলেন আবদুল খালেক
বিজ্ঞাপন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেককে সিনিয়র সচিব পদে উন্নীত করেছে সরকার। আজ ১৪ অক্টোবর, ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চুক্তিভিত্তিক নিয়োজিত থাকা অবস্থায় তাকে এই নতুন পদমর্যাদা প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শেয়ার করুন:
বিজ্ঞাপন