agamir somoy
রিয়াদে বিমানবন্দর বন্ধের মেয়াদ বৃদ্ধি: বিমানের দুটি ফ্লাইট স্থগিত, নতুন সময়সূচি কাল দুপুরে
বিজ্ঞাপন

​সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের (King Khalid International Airport) কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সময়সীমা বাড়ানো হয়েছে। এর প্রেক্ষিতে ঢাকা–রিয়াদ ও রিয়াদ–ঢাকা রুটের দুটি নির্ধারিত ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

​১১ অক্টোবর (রবিবার) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ)।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের বিমানবন্দর বন্ধের মেয়াদ ১১ অক্টোবর ২০২৬ তারিখ ২১:০০ ইউটিসি (বাংলাদেশ সময় ১২ অক্টোবর রাত ৩টা) পর্যন্ত বর্ধিত করেছে। বিমানবন্দরটি পুনরায় চালু হওয়ার বিষয়ে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১ ও ১২ অক্টোবরের ঢাকা–রিয়াদ–ঢাকা রুটের নির্ধারিত BG339 এবং BG340 ফ্লাইট দুটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

​স্থগিত হওয়া ফ্লাইট দুটির পরবর্তী সময়সূচি সম্পর্কে সোমবার (১২ অক্টোবর ২০২৬) বাংলাদেশ সময় দুপুর ১২টায় যাত্রীদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

​অনিবার্য কারণে ফ্লাইট স্থগিত হওয়ায় সম্মানিত যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করা হয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন:
বিজ্ঞাপন