খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ভাষা ইনস্টিটিউট ও উপকূলীয় ব্যবস্থাপনা স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই করতে বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এসেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল। বুধবার ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলটিকে স্বাগত জানান খুবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। প্রতিনিধি দলটি প্রথমে বিশ্ববিদ্যালয়ের মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার পরিদর্শন করেন, যা ভবিষ্যতে একটি বিশেষায়িত ভাষা ইনস্টিটিউটে রূপান্তরের প্রস্তাব সিন্ডিকেটে অনুমোদিত হয়েছে। ইউজিসির চূড়ান্ত অনুমোদন পাওয়া সাপেক্ষে এই ইনস্টিটিউটের কার্যক্রম দ্রুত শুরু করা সম্ভব হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। এরপর প্রতিনিধি দলটি পাইকগাছা...