সুত্র: কালেক্টেড
পঞ্চগড়ের আটোয়ারীতে বিশেষ অভিযানে প্রায় ৭ লক্ষাধিক টাকার জাল নোটসহ সাতজনকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ।
শুক্রবার (১৯ জুন) সন্ধায় তাদের বিরুদ্ধে আটোয়ারী থানায় একটি মামলা রুজু করে পঞ্চগড় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান।
থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারে জাল টাকা দিয়ে দোকানে বাজার করার সময় দোকানদার সহ বাজারে আসা লোকজন এক ব্যাক্তিকে আটক করে। পরে আটোয়ারী থানা পুলিশকে খবর দিলে ওই ব্যাক্তিকে থানা হেফাজতে নিয়ে আসা হয়। জানা যায়, আটককৃত ওই ব্যাক্তির নাম মোফাসেল হোসেন চঞ্চল (৩৩)। সে কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার যোসুদল ইউনিয়নের বাগপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পরে তার দেওয়া তথ্য মতে পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলা সদরের প্রাইম হোটেল এবং নিউ হোটেল সালাম এন্টারপ্রাইজ থেকে ওই চক্রের আরো ৬ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ লক্ষ ১৮ হাজার পাঁচশো টাকার জাল এবং ১ লক্ষ ১৮ হাজার পাঁচশো টাকার অর্জিনাল নোট উদ্ধার করা হয়।
বাকী আটককৃত হলেন, মাদারীপুরের শিবচর উপজেলার ডাইয়ার চর গ্রামের মৃত ইউনুস শেখ ওরফে রাজ্জাক শেখের ছেলে ইমরান শেখ ওরফে ইউসুফ (৪৮), ফরিদপুরের ভাংগা উপজেলার চন্দ্রাবাজার সিংগারডাক গ্রামের নুরুল আমিন খানের ছেলে সোহেল খান (২৮), ঢাকার কেরানীগঞ্জের পূর্ব মুগারচর এলাকার মৃত আলী আকবরের ছেলে রুহুল আমীন ওরফে আকতার (৫২), বাগেরহাটের রামপাল উপজেলার কাশিপুর গ্রামের মাহমুদুল হকের ছেলে শেখ নাসিম (২৮), কুমিল্লার দেবিদ্বার উপজেলার মরিচা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে ইসমাইল হোসেন (৩২) এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামের আউয়াল হোসেনের ছেলে আরিফ হোসেন ওরফে হাওয়ালদার (৪০)।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান জানান, প্রথমে মোফাসেল হোসেন চঞ্চলকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোঃ আবু সাইম এর সার্বিক দিকনির্দেশনায় এবং ওসির তত্বাবধানে সঙ্গীয় একটি চৌকস পুলিশ ফোর্স নিয়ে ঠাকুরগাঁও সদরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঠাকুরগাঁও জেলা সদরের প্রাইম হোটেল এবং নিউ হোটেল সালাম এন্টারপ্রাইজ থেকে ওই চক্রের আরো ৬ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ লক্ষ ১৮ হাজার পাঁচশো টাকার জাল এবং ১ লক্ষ ১৮ হাজার পাঁচশো টাকার অর্জিনাল নোট উদ্ধার করা হয়।
তিনি আরও জানায়, আটক সাতজনের বিরুদ্ধে জাল নোট সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণের অভিযোগে সংশ্লিষ্ট আইনে আটোয়ারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে পঞ্চগড় বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
হারিয়ে যাওয়া স্মার্ট ফোন উদ্ধার করল আটোয়ারী থানা পুলিশ
ডেমরায় মাদক ও দেহব্যবসার রামরাজত্ব গড়ে তুলেছে রাম রাজা রাজু তালুকদার
ময়মনসিংহ র্যাব-১৪, সিপিএসসি কর্তৃক২ জন অপহরণকৃত ভিকটিম উদ্ধার সহ চাঁদাবাজ দলে ৫ সদস্য গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় চোরাই গরু উদ্ধার
মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ‘বোধগাঁও মানব সেবা ফাউন্ডেশন’। অসহায় ও শারীরিক প্রতিবন্ধী মংলু ওরফে হুসেন আলীর চলাচলের কষ্ট কিছুটা লাঘব করতে তাঁর হাতে একটি হুইলচেয়ার উপহার দিয়েছে সংগঠনটি। ফাউন্ডেশনের এমন উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
গত বুধবার বিকেলে বোধগাঁও দাখিল মাদ্রাসা মাঠে ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে মংলু ওরফে হুসেন আলীর হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়। এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যয় নিয়ে ‘বোধগাঁও মানব সেবা ফাউন্ডেশন’-এর এই উদ্যোগকে একটি প্রশংসনীয় মানবিক কাজ হিসেবে দেখছেন স্থানীয়রা। একটি হুইলচেয়ার শুধু চলাচলের উপকরণ নয়, বরং একজন শারীরিক প্রতিবন্ধী মানুষের জন্য এটি হতে পারে স্বস্তি, আত্মনির্ভরতা ও নতুন করে পথচলার অনুপ্রেরণা।
সমাজে অনেক অসহায় মানুষ রয়েছেন, যাঁরা আর্থিক অসচ্ছলতা ও শারীরিক সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হন। এমন মানুষের খোঁজ নিয়ে তাঁদের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবসেবার পরিচয়। ‘বোধগাঁও মানব সেবা ফাউন্ডেশন’ সেই মানবিক দায়িত্ববোধ থেকেই মংলুর পাশে দাঁড়িয়ে সমাজের অন্যদের জন্যও একটি ইতিবাচক বার্তা দিয়েছে।
সামাজিক উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণ কিংবা আর্থিক সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নয়; মানুষের দুঃখ-কষ্ট উপলব্ধি করে বিপদের সময়ে পাশে দাঁড়ানোও এর গুরুত্বপূর্ণ অংশ। এ ক্ষেত্রে ফাউন্ডেশনটির এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
স্থানীয়দের প্রত্যাশা, ‘বোধগাঁও মানব সেবা ফাউন্ডেশন’ ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে। অসহায়, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনটি মানবতার সেবায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা সবার।
ঠাকুরগাঁওয়ের বিসিডিএস-এর উদ্যোগে ‘ধানের শীষ’ প্রতীকের প্রচারনা অনুষ্টিত হয়েছে
পঞ্চগড়ের আটোয়ারীতে নসিমনের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যূ
ময়মনসিংহে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ঠাকুরগাঁও জেলা বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে একটি প্রচারণা কর্মসূচি পরিচালিত হয়েছে।
শুক্রবার ২৩ অক্টোবর ঠাকুরগাঁও কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি শাখার আয়োজনে ধানের শীষ প্রতীকের প্রচারণা ঠাকুরগাঁও পুরাতন বাস স্ট্যান্ড হতে শহরের প্রধান প্রধান সড়ক হাসপাতাল গেট আমতলী ঠাকুরগাঁও চৌরাস্তা ঠাকুরগাঁও কালীবাড়ি হয়ে মির্জা ফয়সল আমিন এর বাসায় সামনে গিয়ে শেষ হয়।
প্রচারণা রেলিটি নেতৃত্ব দেন ঠাকুরগাঁও জেলার বিসিডিএস এর সভাপতি ডাঃ ইহসানুল ইসলাম ইহসান। রেলিশেষে বিসিডিএস এর কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ। বিসিডিএস এর সিনিয়র সহ-সভাপতি হাকিম মোঃ আনসারুল হক। সিনিয়র সহ সভাপতি মির্জা আবু তাহের । রুহিয়া উপজেলার বিসিডিএস এর সভাপতি মোঃ ফারুক হোসেন ভূল্লী উপজেলার সহ ঠাকুরগাঁওয়ের সকল ঔষধ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
বিসিডিএস এর সভাপতি ডাঃ ইহসান ইসলাম ইহসান বলেন ঠাকুরগাঁওয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা সমিতি থেকে সিদ্ধান্ত নিয়েছি, ব্যবসার কাজ বাদ দিয়ে কষ্ট করে আপনারা যে সময় দিচ্ছেন, তার বিনিময়ে আমাদের পক্ষ থেকে বিএনপিকে অতিরিক্ত ১০% এবং সামগ্রিকভাবে ২০% ‘বোনাস ভোট’ দেয়ার চেষ্টা করব। ঠাকুরগাঁওয়ের সাড়ে ৫ লক্ষের বেশি ভোটারের মধ্যে আমাদের মাধ্যমে যদি ৫০ হাজার অতিরিক্ত ভোট উপহার দেয়া যায়, তবে বিজয়ের নিশ্চিত হবে ইনশাআল্লাহ।
মত বিনিময় সভায় প্রধান অতিথি শরিফুল ইসলাম শরীফ বলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর ছোট ভাই মির্জা ফয়সল আমিন কে এমপি হিসেবে আমরা দেখতে চাই। ঠাকুরগাঁওয়ে উন্নয়নের ধারা মেডিকেল কলেজ বিমানবন্দর ইঞ্জিনিয়ারিং কলেজ বিসিক ঠাকুরগাঁওয়ের বিশ্ববিদ্যালয় এত উন্নয়নের প্রাতিষ্ঠানিক রূপ দিতে মির্জা ফয়সল আমিনের হাতকে শক্তিশালী করে বাকি কাজগুলো তিনি সমাধান করবেন তাই দলবল নির্বিশেষে আমাদের বিজয় নিশ্চিত করতে হবে।
উক্ত প্রচারনা কর্মসূচির সৌজন্যে ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ঠাকুরগাঁও জেলা বিসিডিএস-এর সভাপতি ডা. ইহসানুল ইসলাম ইহসান। সমিতির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ।
অসহায় মংলুর পাশে ‘বোধগাঁও মানব সেবা ফাউন্ডেশন’, উপহার দিল হুইলচেয়ার
পঞ্চগড়ের আটোয়ারীতে অননুমোদিত নসিমনের (ভটভটি) ধাক্কায় এক সাইকেল আরোহীর ঘটনাস্থলেই মৃত্যূ হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১২টার সময় উপজেলার তোড়িয়া ইউনিয়নের ধামোর গাছবাড়ী-বারঘাটী সড়কের বারঘাটী পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন স্থানে ঘটেছে। নিহত তিন সন্তানের জনক মোঃ খাইরুল ইসলাম (৪০) উপজেলার ধামোর ইউনিয়নের গিরাগাও গ্রামের জনৈক মোঃ আমিনুল হকের পুত্র। প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সুত্রে জানাগেছে, খাইরুল ইসলাম বাই-সাইকেল যোগে বারঘাটী বাজার অভিমুখে আসার সময় করলার বস্তা ভর্তি নসিমন গাড়িটি দ্রুত গতিতে এসে পিছন দিক থেকে সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এসময় খাইরুল ইসলামের মাথায় প্রচন্ড আঘাত পেয়ে রাস্তায় লুটে পড়লে মুহুর্তে মাথা দিয়ে প্রচন্ড রক্ত ঝড়তে থাকে। তাৎক্ষনিকভাবে প্রত্যক্ষদর্শীরা এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করতেই তিনি মৃত্যূর কোলে ঢলে পড়েন। অবস্থা বেগতিক দেখে নসিমন চালক হাসিবুল গাড়ী ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বারঘাটী তদন্ত কেন্দ্রের পুলিশ নসিমনটি জব্দ করে নিহতের লাশ থানায় নিয়ে যায়। এরিপোর্ট লেখা পর্যন্ত এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছিল। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।